এইচএসসি পাস, পদবি ‘মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১২:৫০আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:১১

ভুয়া ডাক্তারের ব্যবস্থাপত্র পাস করেছেন মাত্র উচ্চমাধ্যমিক। অথচ তিনিই হয়ে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার! রাজধানীর রামপুরায় রয়েছে তার নিজস্ব চেম্বারও। ভুয়া এই ডাক্তারের নাম ওয়ালী-উর রেজা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গোপনে সংবাদ পেয়ে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে ওই ‘বিশেষজ্ঞ’ তার মিথ্যা পরিচয় স্বীকার করে। তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

রবিবার রাতে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকার যশোর মেডিসিন কর্নারে থাকা ভুয়া মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালী-উর রেজাকে এই দণ্ড দেওয়া হয়।

আটক ভুয়া চিকিৎসক অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, তাকে চ্যালেঞ্জ করলে সে তার পরিচয়ের বিপরীতে কোনও কাগজপত্র দেখাতে পারেননি। কেবল উচ্চমাধ্যমিক পাস করে তিনি নিজেকে শিশুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ দাবি করেন। পরবর্তীতে সে সবকিছু স্বীকার করে। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই ব্যক্তি এইচএসসি পাস করেই এফসিপিএস ও এমডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক বনে গিয়েছিল। মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করছিল সে।’

/এআরআর/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত