‘আদালতে আসার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৩:২৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৬:৪৬

খালেদা জিয়া, ফাইল ছবি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে আনার মতো শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছে কারাকর্তৃপক্ষ। এজন্য রবিবার (২২ এপ্রিল) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন তাকে হাজির করা হয়নি। ফলে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন আদালত। একই সময় পর্যন্ত তাকে জামিনও দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য জানান।

তিনি বলেন, রবিবার (২২ এপ্রিল) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল।  কিন্ত খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। তাই বিচারক নতুন দিন ধার্য করেছেন।

তিনি আরও বলেন, ‘কাস্টডি ওয়ারেন্টে কারাকর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়াকে আদালতে আনার মতো শারীরিক অবস্থা নেই, তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয় নাই।’

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়াকে যেহেতু আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না তাই ভিডিও কনফারেন্সের মাধ্যামে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হোক।’

আদালত উভয় পক্ষের শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম