ফাহিম মাসরুরের বিরুদ্ধে মামলার বাদী সাবেক ছাত্রলীগ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৫:০২আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৫:১৬

ফাহিম মাসরুরের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করাসহ মিথ্যা তথ্য অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মামলার বাদী সাবেক ছাত্রলীগ নেতা মো. আল সাদিক।
গত রবিবার (২২ এপ্রিল) রাজধানীর কাফরুল থানায় ফাহিম মাসরুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী মো. আল সাদিক সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। মামলার এজাহারে তিনি ফাহিম মাসরুরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া বিভিন্ন স্ট্যাটাসের বিবরণ ও সেগুলোর স্ক্রিনশট যুক্ত করেছেন।
এই মামলার সূত্র ধরেই আজ বুধবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে নিজ কার্যালয় থেকে ফাহিম মাসরুরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।
ফাহিম মাসরুর দেশের চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকম ও ই-কমার্স মার্কেটপ্লেস আজকের ডিলের প্রধান নির্বাহী। এসএমই (SME) ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সালে জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান, সার্ভিস ক্যাটাগরি) হিসেবেও পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া, বেসিসের সদ্যনির্বাচিত কমিটিতে তিনি পরিচালক নির্বাচিত হয়েছেন।

/এনএল/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের