‘সংসদে অশালীন ভাষার ব্যবহার হয়েছে ১৩ ঘণ্টা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৪:২৫আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:৫৮

‘সংসদে অশালীন ভাষার ব্যবহার হয়েছে ১৩ ঘণ্টা’ দশম জাতীয় সংসদের চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশনে (জানুয়ারি-ডিসেম্বর ২০১৭) মোট ব্যয় হওয়ার ২৬০ ঘণ্টা ৮ মিনিটের মধ্যে অশালীন ভাষার (আক্রমণাত্মক, কটু ও অশ্লীল শব্দ) ব্যবহার হয়েছে ১৩ ঘণ্টা। আর এতে ব্যয় হয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার ৮০ টাকা। বৃহস্পতিবার (১৭ মে) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্টওয়াচ দশম জাতীয় সংসদ চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশন (জানুয়ারি-ডিসেম্বর ২০১৭)’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদ সদস্যদের একাংশ কর্তৃক অশ্লীল শব্দের ব্যবহার অব্যাহত ছিল। যার মোট ব্যয় হওয়া সময়ের ৫ শতাংশ, যা সংসদীয় বিধির লঙ্ঘন। এসব আলোচনায় সংসদের বাইরের বিষয়, সাংসদের অনুপস্থিত, রাজনৈতিক প্রতিপক্ষ ও নাগরিক সমাজের একাংশের বিরুদ্ধে এসব আক্রমণাত্মক অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে।’

টিআইবি’র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দশম সংসদের চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশনে ৭৬ কার্যদিবসের মধ্যে মোট সময় ব্যয় হয়েছে ২৬০ ঘণ্টা ৮ মিনিট। আর সংসদ অধিবেশন পরিচালনা করতে প্রতি মিনিটে গড় ব্যয় হয় এক লাখ ৬৩ হাজার ৬৮৬ টাকা।

/আরজে/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম