ভাসানটেকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ০৮:০০ আপডেট : ৩০ মে ২০১৮, ১২:৩৪

বন্দুকযুদ্ধ রাজধানীর ভাসানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ তিন  মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‌্যাব-৪ অধিনায়ক (সিও) চৌধুরী মঞ্জুরুল কবির বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলো বাপ্পি (৩৮), আতাউর রহমান আতা (৪০) ও মোস্তফা হাওলাদার (৪৫)। এদের মধ্যে আতা সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর বুধবার (৩০ মে) ভোর ৬টায় তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

র‌্যাব-৪ অধিনায়ক (সিও) চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘আমরা জানতে পেরেছি কসাই মোস্তফার নামে ৭-৮টি মামলা রয়েছে। বাপ্পির নামে হত্যা মামলাসহ মাদকের মামলা রয়েছে। সে প্রতিদিন শ'খানেক ইয়াবা বিক্রি করতো। তবে নিহতদের বিষয়ে সার্বিক তথ্য খুঁজে বের করতে আমরা কাজ করছি।’

এর আগে রাতে ভাসানটেকে মাদকবিরোধী অভিযান শুরু করে র‌্যাব-৪ সদস্যরা। তখন মাদক ব্যবসায়ী ও র‌্যাব সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন: 

ভাষানটেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার মাদক ব্যবসায়ী কক্সবাজারে নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত মাদক ব্যবসায়ী নিহত

/এআইবি/এসজেএ/জেইউ/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম