কারাগারে গায়ক আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ২০:২১আপডেট : ০৬ জুন ২০১৮, ২০:২৩

আসিফ আকবর তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী আসিফ আকবরকে আদালতের নির্দেশে কারাগারে নেওয়া হয়েছে। তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। বুধবার (৬ জুন) বিকাল পৌনে ৪টার দিকে আসিফকে কারাগারে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার দুপুরে আসিফের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। এরপর বিকালে তাকে কারাগারে নেওয়া হয়।

কারাগারে আসিফের পৌঁছানোর বিষয়টি বাংলা ট্রি্বিউনকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। তার ভাষ্য, তাকে (আসিফ আকবর) বিকাল পৌনে ৪টার দিকে কারাগারে নিয়ে আসা হয়। কারাগারে আসার পর নিয়ম অনুযায়ী তাকে রাখা হয়েছে।

কেরানীগঞ্জের কারাগার সূত্রে জানা গেছে, কণ্ঠশিল্পী আসিফ রোজা রেখেছিলেন। কারাগারেই তিনি ইফতার করছেন।

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম এফডিসি সংলগ্ন কার্যালয় থেকে গ্রেফতার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ১৪। সোমবার (৪ জুন) সন্ধ্যায় দায়ের করা এই মামলায় আসিফ ছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাত আসামি রয়েছে বলেও জানায় পুলিশ।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম