ধর্ষণের অভিযোগে বিচারক প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২৩:১৩আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:৪৭

ধর্ষণের অভিযোগে বিচারক প্রত্যাহার

নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানাকে সুপ্রিম কোর্টের পরামর্শে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। একজন নারীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুলাই) তাকে ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, ‘তার বিরুদ্ধে একজন নারী ধর্ষণের মামলা করেছেন। সে কারণে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে মামলা শেষ না পর্যন্ত তিনি আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন।’
আইন সচিব আরও বলেন, ‘ এই বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। কোর্ট মামলা আমলে নেওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী তাকে প্রত্যাহার করা হয়েছে।’

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান