মানবপাচার প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল করতে হবে: কাজী রিয়াজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৯:১৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:১৯

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবসের অনুষ্ঠান মানবপাচার মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী যত দ্রুত সম্ভব ‘বিশেষ ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠা করতে হবে।’’ সোমবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

দাতা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও জাতীয় পর্যায়ের সংগঠনসহ মোট ১৭টি সংগঠনের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগের আয়োজন করছে উইনরক্ ইন্টারন্যাশনাল।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই, মানবপাচার বিষয়ক অপরাধে আমরা দেরিতে ও ভুক্তভোগীর আত্মীয়-স্বজনদের মাধ্যমে অভিযোগ পেয়ে থাকি। ততক্ষণে অপরাধীরা পালিয়ে যায়। ফলে সুদৃঢ় প্রমাণ খোঁজা ও সময়মতো তদন্ত করা কঠিন হয়ে ওঠে।’

আয়োজকরা জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কর্তৃক প্রকাশিত মানবপাচার বিষয়ক প্রতিবেদন ২০১৮-তে বলা হয়েছে, বাংলাদেশ সরকার মানবপাচার প্রতিরোধে উল্লেখযোগ্য প্রচেষ্টা গ্রহণ করেছে। কিন্তু, সর্বনিম্ন মান পূরণের মাধ্যমে বাংলাদেশ ‘ওয়াচ লিস্টে’ তালিকা থেকে বের হতে পারেনি। তাই গতবারের মতো এ বছরও ’টায়ার-২ ওয়াচ লিস্টে’ রাখা হয়েছে। অন্যদিকে,  পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২’ পাস হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ১৫২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে গত বছর ৭৭৮টি এবং এ বছরের গত ছয় মাসে ২৬৭ টি মামলা হয়েছে। অথচ, মামলার রায় ও শাস্তির ঘটনা খুবই নগণ্য। গতবছর শুধু একজনের শাস্তি হয়েছে, আর এ বছর শাস্তি হয়েছে মাত্র চারজনের। মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতা একদিকে ভুক্তভোগীদের করছে হতাশ, অন্যদিকে করছে বিচারবিমুখ।

অনুষ্ঠানে ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী  মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর প্রয়োগের জন্য সমষ্টিগত অবস্থানের ওপর আলোকপাত করেন।

আলোচনা অনুষ্ঠানের আগে মানবপাচার প্রতিরোধ বিষয়ে গণসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনেরও আয়োজন করা হয়।

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা