সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৬:২৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:২৭

ফরহাদ খাঁ ও রহিমা খাতুন সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে সাংবাদিক ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। দুই আসামির ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মনসুরুল হক চৌধুরী, আহছান উল্লাহ ও সুব্রত সাহা।

উল্লেখ্য, ২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন সিনিয়র সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ সাংবাদিক ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপিল দায়ের করেন।

এরপর গত ৭ আগস্ট থেকে এ মামলার ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়। শুনানিতে মামলার পেপারবুক  থেকে  এজাহার, অভিযোগপত্র, আসামি ও সাক্ষীদের জবানবন্দি ও নিম্ন আদালতের রায় উপস্থাপন ও তা পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর গত ১১ অক্টোবর উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য মঙ্গলবার( ১৬ অক্টোবর) দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের