বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হককে আটকের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:০৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

মাওলানা মামুনুল হক (ফাইল ছবি) বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে রাজধানীর বছিলা এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) র‌্যাব সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মারমুখী আচরণ ও হামলা-মামলা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে। এভাবে গ্রেফতারের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি সম্ভব নয়।নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচন কমিশন (ইসি) এখনও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের দিন যাতে সকল ভোটার  ভোট দিতে পারে সে নিরাপত্তার ব্যবস্থা করা ইসির প্রধান দায়িত্ব। যারা ভোটকেন্দ্রে দায়িত্বরত হিসেবে থাকবে তারা যাতে নিরপেক্ষ দায়িত্ব পালন করে সে বিষয়ে ইসিকে কঠোর হতে হবে। ভোটাররা ভোট না দিতে পারলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু