পল্টন থানা ছাত্রলীগের সভাপতিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৪:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:২৫

মামলা পুলিশের ওপর হামলা ও পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের অভিযোগে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান।

তিনি বলেন, তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে আজাদ সেন্টারের বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে টাকা তুলতে যান পল্টন থানা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজন। এ সময় বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেলে তাদেরও আহত করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে পল্টন থানার এস আই রেজাউল করিম জানান, ‘পল্টনের আজাদ প্রডাক্টস ভবনের একটি অফিসে তুহিন নামে এক ব্যক্তির কাছে টাকা চেয়েছিল শেখ নাজমুল হোসাইন মিরন। সে দাবি করেছে তুহিনের কাছে টাকা পায়। এ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ১৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন তারা থানায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।’

আজাদ প্রডাক্টস ভবনে অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তুহিন নামে এক ব্যক্তিকে তারা মারধর করেছে। এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ যাওয়ার পর তারা পুলিশের ওপরও চড়াও হয়। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

/আরজে/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী