রাজধানীতে ৮ তলা ঊর্ধ্ব ভবনের অগ্নিনির্বাপণ অবস্থা জানার নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১২:৪০আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১২:৪২

সুপ্রিম কোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আট তলা ঊর্ধ্ব সব সরকারি-বেসরকারি ভবনে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে কিনা তার তথ্য জানার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া রিটে গুলশান এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার (৩১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংগঠন- গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার শুল্কা সারোয়াত সিরাজ এ রিট দায়ের করেন।

শুল্কা সারোয়াত সিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় কম ফায়ার স্টেশন রয়েছে। এছাড়া তাদের জনবল ও অগ্নিনির্বাপণের যন্ত্রপাতি অপ্রতুল। তাই রিট আবেদনে ফায়ার ফাইটারদের আরও বেশি সংখ্যক যন্ত্রাংশ সরবরাহ এবং উন্নত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা চেয়েছি। পাশাপাশি রিটে রাজধানীসহ গাজীপুর এলাকাতেও অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।’

আগামীকাল সোমবার (১ এপ্রিল) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত