তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১২:১৫আপডেট : ১৩ মে ২০১৯, ১৪:৪৬

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য তার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মান্নার পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে ২০১৬ সালের ২৮ নভেম্বর পাসপোর্ট জমা রাখার শর্তে রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে করা পৃথক দুই মামলায় মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত ওই দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হয়।

রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট সিএমএম কোর্টে জমা রাখতে হয়। এরপর পাসপোর্ট ফেরত চেয়ে মান্না উচ্চ আদালতে আবেদন জানান। 

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে