মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ০৪:৫০আপডেট : ১৯ জুন ২০১৯, ০৪:৫৫

কারাদণ্ড রাজধানী মতিঝিল থেকে ১ হাজার ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আক্তারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলো- তাইজুল ইসলাম, শাহজাহান ও জাকির হোসেন। দণ্ড ঘোষণার সময়ে তাইজুল ইসলামকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষনা শেষে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর হয়। বাকি দুই আসামি শাহজাহান ও জাকির হোসেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন বিচারক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর বেনাপোল থেকে ট্রাকে করে ১ হাজার ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিল ঢাকায় নিয়ে আসে আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদকসহ চারজনকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করে মতিঝিল থানা পুলিশ। ২০০৮ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ফজলুর রহমান নামে এক আসামি মারা যাওয়া বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন।

/টিএইচ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি