সাংবাদিক ও পুলিশের কোনও কর্মঘণ্টা নেই: আছাদুজ্জামান মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ০৩:২০আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:২১

প্রেস ক্লাবে ক্র্যাবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আছাদুজ্জামান মিয়া সাংবাদিক ও পুলিশের কোনও কর্মঘণ্টা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ বিশেষ করে ক্রাইম রিপোর্টারদের কাজ আর পুলিশের কাজ একই। আমরা যে ঝুঁকি নিয়ে কাজ করি, অন্য কোনও পেশার ক্ষেত্রে তা নেই। প্রায়ই আমাদের ২৪ ঘণ্টা কাজ করতে হয়।’
মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘যখন চকবাজারে আগুন লাগে—শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ওই রাতে সাংবাদিক, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করেছে। যেখানেই আগুন লাগে আমরা ঝুঁকি নিয়ে ছুটে যাই। আমাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেজন্য আমাদের সামাজিক নিরাপত্তা জরুরি।’
আসাদুজ্জামান মিয়া বলেন, ‘সাংবাদিক ও পুলিশের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পুলিশের অনেক সদস্য প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের পরিবার নিঃস্ব হয়ে যায়। কোনও কোনও সময় সম্পর্ক খারাপ হলেও সাংবাদিক ও পুলিশের একইসঙ্গেই চলতে হয়। এক সময় হলুদ সাংবাদিকতা ছিল। এখন তা কাগজে-কলমে আছে, বাস্তবে নেই।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ক্র্যবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহ-সভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

/এইচএন/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের