জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৩

ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানি মামলায় জামিন পেলেন ব্যারিস্টার মইনুল হোসেন। রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন। 

২০১৮ সালের ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সারাদেশে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সব মিলিয়ে মইনুলের বিরুদ্ধে ২২টি মামলা হয়।

ওই ঘটনায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। 

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি