তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: ইকবাল মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠকে ইউএনওডিসির তিন সদস্যের এক প্রতিনিধি দলের সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন হচ্ছে কিনা, তা দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘এজন্য সংশ্লিষ্ট কোম্পানির ডাটাবেজে প্রবেশের অনুমতিও মিলেছে। তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ।’ বুধবার (১৮ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউএনওডিসি’র দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ড. সুরুচি পান্ট।

দুদক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও দুদক সমন্বিতভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ট্রেড বেইজড অর্থপাচারসহ সব ধরনের অবৈধ লেন-দেন নিয়ন্ত্রণ করতে পারে। অর্থপাচার বন্ধ করতে হলে এসব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। যারা জালিয়াতি করে ব্যাংকঋণ নেন, তারাই ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচার করছেন।’

দুদকের কার্যক্রমে সরকার বা কোনও রাজনৈতিক দল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না, মন্তব্য করে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের বড় সমস্যা হচ্ছে, এখনও দুদক কাঙ্ক্ষিত মাত্রার জনআস্থা অর্জন করতে পারেনি।’ তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মতে আগামীতে বাংলাদেশসহ  ১১টি দেশ বিশ্ব অর্থনীতির নেতৃত্ব  দেবে।  বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দিতে হলে দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে মানবসম্পদে পরিণত করার কোনও বিকল্প নেই।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘উত্তম চর্চার বিকাশ, তথ্য বিনিময়, দুর্নীতি দমনে কৌশল নির্ধারণসহ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতার জন্য ভুটান, রাশিয়া ও ভারতের দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুদক।’ অন্যান্য দেশের এ জাতীয় সংস্থার সঙ্গেও দুদক সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।   

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের