ক্যাসিনো থেকে গ্রেফতার ১৪২ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৪

দণ্ডপ্রাপ্তদের একাংশ রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে (ক্যাসিনো) অভিযান চালিয়ে গ্রেফতার করা ১৪২ জনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ৩১ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদের ১৬ জন ক্যাসিনোর স্টাফ। বাকিদের ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানিয়েছে, অভিযানে ২৪ লাখ ৩৯ হাজার টাকা ও বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া আটক স্টাফদের মধ্যে দুই নারীকে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান

দণ্ডপ্রাপ্তদের একাংশ র‌্যাব জানিয়েছে, ইয়ংমেন্স ক্লাবের পাশে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবেও অভিযান পরিচালনা করা হয়েছে। এটি ঢাকা দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোমিনুল হক সাঈদ পরিচালনা করেন। তার সহযোগী ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোল্লা কাউসার। এখানে জুয়ার বোর্ড রয়েছে ১২টি। এখান থেকে মদ, বিয়ার ও বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়।

জব্দ মাদকদ্রব্য র‌্যাব জানিয়েছে, বনানীর আহমেদ টাওয়ারে গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতেও অভিযান চালিয়েছে র‌্যাব-১। ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে গুলিস্তানের মুক্তিযোদ্ধা ক্লাবেও অভিযান চলছে।
আরও খবর...

যুবলীগ নেতাদের ‘ক্যাসিনো’তে র‌্যাবের অভিযান: আটক ১৪২, বিপুল পরিমাণ টাকা জব্দ

ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

/এআরআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের