ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬

ফারুকী হত্যাকাণ্ড বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফেল পেছালো। আগামী ৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজা বাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাওলানা ফারুকী। ঘটনার পরের দিন তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় মামলা করেন।

এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রথমে থানা পুলিশ ও পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। গত বছরের শেষ দিকে মামলাটি ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার তদন্ত করছেন সিআইডি’র ইন্সপেক্টর আরশেদ আলী মণ্ডল।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান