বিচার বিভাগ সংক্রান্ত সংবাদের সংকলন চেয়ে অ্যাটর্নি জেনারেলের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ০২:২৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০২:৩৬

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিদিন বিচার বিভাগ নিয়ে প্রকাশিত সংবাদের সংকলন (পেপার কাটিং ফোল্ডার) চেয়ে আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার (১৩ নভেম্বর) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বরাবর এ আবেদন করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক বলেন, ‘দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বিচার বিভাগ নিয়ে প্রতিদিন সংবাদ প্রকাশিত হয়। তবে অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষে ওই সব সংবাদ প্রতিদিন খুঁজে খুঁজে পড়া দুরুহ ব্যাপার। তাই পর্যালোচনার জন্য সংবাদগুলো সংগ্রহ করে ফোল্ডার আকারে পাঠাতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।’

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত প্রকাশিত প্রতিদিনকার প্রতিবেদন ফোল্ডার আকারে স্ব স্ব মন্ত্রণালয়ে পাঠানো হয় বলেও তিনি জানান।

তথ্য মন্ত্রণালয়ে পাঠানো ওই আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন আদালতের রায়—আদেশ সংক্রান্ত, সুপ্রিম কোর্ট সংক্রান্ত, অ্যাটর্নি অফিস সংক্রান্ত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংক্রান্ত সংবাদ, নিবন্ধ, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় আমার ও অফিসের পক্ষে জানা অসম্ভব হয়ে পড়ে। উল্লিখিত বিষয়ের আলোকে আমাদের কাছে দৈনিক তথ্য সরবরাহের আবেদন করছি।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম