ডোমিনোর এমডি আবদুস সালামকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ০৬:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৬:২৬

হাইকোর্ট নকশা জালিয়াতির মামলায় ডোমিনো প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্থপতি আবদুস সালামকে জামিন না দিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবদুস সালামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী একেএম ফারহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাজধানীর বনানীর আবাসিক এলাকায় ৫ কাঠা জমির মালিক মো. সিরাজুল ইসলামের মৃত্যুর পর উক্ত প্লট ওয়ারিশসূত্রে স্ত্রী বেগম রোকেয়া ইসলাম, ছেলে মো. এনামুল হক ও মো. একরামুল হক, মেয়ে আক্তার বানু ও নাহিদ আক্তার মালিক হন। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ডোমিনো প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে ফ্ল্যাট নির্মাণের জন্য এনামুল হকের অনুমতি ছাড়াই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। পরে ওই জমিতে ফ্লাট নির্মাণে ডোমিনোকে দায়িত্ব দেওয়া হয়। জমির আরেক অংশীদার এনামুল হক ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত লন্ডনে বসবাস করার সময় ডোমিনোর এমডি মো. আবদুস সালাম এনামুল হকের স্বাক্ষর জাল করে রাজউক থেকে ফ্ল্যাট নির্মাণের অনুমোদন করান।

দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর প্রাথমিক তদন্ত শেষে ৫ জনকে আসামি করে ২০১৬ সালের ৮ নভেম্বর বনানী থানায় মামলা দায়ের করেন। আবদুস সালাম ছাড়াও মামলায় অন্য আসামিরা হলো- রাজউকের সাবেক অথরাইজড অফিসার ও বর্তমানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুর রহমান, রাজউকের সাবেক অথরাইজড অফিসার মো. শফিকুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মুছলেম উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী অমিত হাসান। মামলাটি তদন্ত অবস্থায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ