ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১২:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১২:৫২

বিস্ফোরিত ককটেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং অপরাজেয় বাংলার সামনে দু’টি ককটলে বিস্ফোরিত হয়েছে। প্রক্টরিয়াল টিমের সদস্যরা একথা জানিয়েছেন।

ককটেল বিস্ফোরণের সময় অপরাজেয় বাংলার পাদদেশ ছাত্রদলের কর্মসূচি চলছিল বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।এ বিষয়ে ছাত্রদল জানিয়েছে, ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত করতে তারা ক্যাম্পাসে এসেছেন। ককটেল বিস্ফোরণের সঙ্গে তাদের কেউ জড়িত না।

বিস্ফোরিত ককটেল

গত ১৫ দিনে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানি বলেন, ‘রবিবার বেলা সোয়া ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কারা এ ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম