আদালতে ‘ধর্ষক’ মজনু, ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৪:০২আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৫:০৭

ধর্ষক মজনুকে আটক করে র‌্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সিদ্দিক। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে নেওয়ার পর মজনুকে হাজতখানায় রাখা হয়েছে। তার রিমান্ড বিষয়ে বেলা ৩টায় বিচারক সরাফুজ্জামান আনছারীর আদালতে শুনানি হবে।
উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
এদিকে, এ ঘটনার পর ওই দিন রাত থেকেই ধর্ষকের শাস্তির দাবিতে ঢাবির শিক্ষার্থীরা ছাড়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ, মশাল মিছিল, মানববন্ধনের মতো কর্মসূচি পালন করে আসছেন। ইতোমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার (৮ জানুয়ারি) মজনুকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম