মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনা ঘড়ি স্থাপন করবে সুপ্রিম কোর্ট প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ২০:৫০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:০৫

মুজিব-শতবর্ষ ফাইনাল লোগো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ক্ষণগণনা ঘড়ি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (১৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার অন্যান্য সিদ্ধান্ত অনুসারে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে। কমিটি একটি স্মরণিকাও প্রকাশ করবে। এরপর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা এবং পরবর্তীতে অক্টোবর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম নেবে। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে বছরব্যাপী অনুষ্ঠান কর্মসূচি চলবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

সভায় কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

/বিআই/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী