ক্যাসিনোকাণ্ডে জড়িত গেন্ডারিয়ার এনামুল চার দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৪:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৪:৫৭

ক্যাসিনোকাণ্ডে জড়িত গেন্ডারিয়ার এনামুল চার দিনের রিমান্ডে ক্যাসিনোকাণ্ডে জড়িত আলোচিত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী আসামি এনামুলের সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত রিমান্ড শুনানির জন্য আজ (২৩ জানুয়ারি) দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এনুর আয়ের সঙ্গে অর্জিত ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৭৭৩ টাকার সম্পদ অসঙ্গতিপূর্ণ। একই এলাকার বাসিন্দা হারুনুর রশীদ ও ওয়ারীর বাসিন্দা আবুল কালাম আজাদ পরস্পর যোগসাজশে যথাক্রমে এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা এবং দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে এনুকে প্রত্যক্ষভাবে সহায়তা করে। আসামি এনুর অবৈধ সম্পদের বর্তমান অবস্থা,তার সঙ্গে আরও কারা সম্পৃক্ত আছে তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

প্রসঙ্গত, এরআগে গত ১৯ জানুয়ারি দুদক মামলায় গেন্ডারিয়া থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুমপনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম