বাসায় সাজানো থরে থরে টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫

বাসায় সাজানো থরে থরে টাকা

ক্যাসিনোয় জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বাড়ি থেকে সোমবার রাতে র‌্যাবের অভিযানে পাঁচটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। এসময় নগদ অর্থ ও ক্যাসিনোর চিপস উদ্ধারের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, যে কয়টি সিন্দুক রয়েছে সেগুলো কোটি টাকায় ভর্তি। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

র‌্যাবের তথ্য অনুযায়ী, রাজধানীর পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে এনু ও রূপন ভূঁইয়ার ছয়টি বাসা রয়েছে।

বাসায় সাজানো থরে থরে টাকা

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘সরু গলির ওই বাসাটিতে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, পাঁচ কোটি টাকার এফডিআর বইসহ ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ছোট বাসাটিতে মাত্র একটি চৌকি আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাসায় টাকা রাখা হতো।’

প্রসঙ্গত, এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া এখন কারাগারে। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়। ক্যাসিনো কারবারি এই দুই ভাইকে জানুয়ারি মাসে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ছবি: নাসিরুল ইসলাম। 

/আরজে/ইউআই/এএইচ/
সম্পর্কিত
চুলা জ্বলে না, জ্বলছে দুশ্চিন্তার আগুন
কেরানীগঞ্জে মিললো ইয়াবা তৈরির কারখানা, গ্রেফতার ৪
বায়তুল মোকাররম এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত