ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সারাদেশে ৩ হাজার ৬৩৩ আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ২২:২৩আপডেট : ১৮ মে ২০২০, ২২:২৩

আদালত
ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে সারাদেশের অধস্তন আদালতগুলোতে ৫ হাজার ৭৩০টি জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬৩৩ আসামির জামিন মঞ্জুর কর করা হয়েছে। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
সে নির্দেশ অনুসারে গত ১২ মে সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, গত ১৩ মে ১ হাজার ১৮৩টি আবেদনের শুনানি নিয়ে ১ হাজার ১৩ জনকে, গত ১৪ মে ১ হাজার ৮২১ এবং গত ১৭ মে ৩ হাজার ৪৪৭ আসামিকে জামিন দেওয়া হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম