করোনার উপসর্গ নিয়ে লাইব্রেরিয়ানের মৃত্যু, সুপ্রিম কোর্ট বারের অফিস বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৯:১৭আপডেট : ০১ জুন ২০২০, ১৯:২০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি করোনা উপসর্গ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামানের মৃত্যুর পর সমিতির কাজে ব্যবহৃত অফিস কক্ষটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আসাদুজ্জামান সর্বশেষে গত ২০ মে অফিস করেছিলেন। তবে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যুর ঘটনা জানার পর আমরা শুধুমাত্র সেই অফিস কক্ষটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছি। তবে বার ভবনে লকডাউনের কোনও ঘোষণা দেওয়া হয়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন।
এর আগে সোমবার (১ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামান করোনা উপসর্গ নিয়ে মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি