পর্দা কেলেঙ্কারি: দুই আসামির জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৪:৫২আপডেট : ২৪ জুন ২০২০, ১৪:৫২

ভার্চুয়াল কোর্ট ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পর্দা কেলেঙ্কারির’ ঘটনার মামলায় দুই আসামিকে হাইকোর্টের দেওয়া শর্তসাপেক্ষে জামিনের বিরুদ্ধে কোনও আদেশ দেননি (নো অর্ডার) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাদের জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। দুই আসামি হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৪ জুন) চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এ আদেশ দেন। 

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ২১ জুন দুই আসামিকে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ফরিদপুরের বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলায়, আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য অপ্রয়োজনীয় এবং অবৈধভাবে বেশি দামে যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়।
হাইকোর্টে জামিন পাওয়া দুই আসামি বিচারিক আদালকে আত্মসমর্পণের পর গত ৪ ফেব্রুয়ারি থেকে তারা কারাগারে রয়েছেন।  

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা