স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৭:১২আপডেট : ১৩ মে ২০২৫, ১৭:১২

সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মোশাররফ হোসাইন সরদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

আকতারুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তিনি তার নিজ নামের ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম।

অপরদিকে, সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরার স্বামী মো. মোশাররফ হোসাইন সরদার স্ত্রীর সহায়তায় ও তার ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তার নিজ নামের তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার সন্দেহজনক লেনদেন করে সম্পদের অবৈধ উৎসের তথ্য গোপনের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে মো. মোশাররফ হোসাইন সরদার ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরাকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের