রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২১:১৫আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:২১

রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে রাজধানীতে সাতটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (২ জুলাই) এই অভিযান পরিচালিত হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, করোনা মহামারীর মধ্যে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতেই এই অভিযান। বাণিজ্য মন্ত্রণালয়াধীন এই প্রতিষ্ঠানটির মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, মাগফুর রহমান, প্রণব কুমার প্রামানিক এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালিত হয়, ঢাকা মহানগরীর উত্তরা বেগম জহুরা মার্কেট, বিডিআর মার্কেট কাঁচাবাজার, রাজলক্ষ্মী কাঁচাবাজার, উত্তরা-১১ নম্বর সেক্টর কাঁচাবাজার, বনানী কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার এলাকার বিভিন্ন আড়ৎসহ বেশকিছু কাঁচাবাজার ও ফার্মেসিতে। অভিযানে আর কে ডিপার্টমেন্টাল স্টোর, মায়ের দোয়া স্টোর, বিসমিল্লাহ কসমেটিকস, ফ্রেশ বেক, উত্তরা জেনারেল স্টোর, মারিয়া জেনারেল স্টোর, ফ্রেন্ডস কর্নারসহ সাতটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা স্বরূপ আদায় করা হয়।
এই সময় অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ধার্যকৃত ও নির্ধারিত মূল্যে বিক্রয় এবং নিয়মিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।

/এসও/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম