ভর্তি না করায় রোগীর মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২২:৪২আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:৪৫

হাইকোর্ট হাসপাতাল-ক্লিনিকে ভর্তি না করায় রোগী মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে আবেদনে করোনা রোগী ভর্তি না করার বিষয়ে অভিযোগ জানানোর জন্য পুলিশের একটি পৃথক হটলাইন চালুর বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) চট্টগ্রামের কর্ণফুলী থানার মৃত হাজী মোহাম্মদ হোসাইনের ছেলে হেলাল উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ আবেদন করেন।

এছাড়াও সম্পূরক আবেদনে যেসব হাসপাতাল বা ক্লিনিক রোগী ভর্তির বিষয়ে সরকারি নির্দেশনা মানবে না তাদের লাইসেন্স বাতিল করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে রোগী ভর্তি না করা এবং অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

এর আগে গত ২৯ জুন রোগী ভর্তি না করা এবং অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এনে ঢাকা ও চট্টগামের তিনটি বেসরকারি হাসপাতালের পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই হাসপাতাল তিনটি হলো ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতাল, চট্টগ্রামের নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল এবং মেডিক্যাল সেন্টার হাসপাতাল।

সেই রিট আবেদনের সঙ্গে রবিবার হাসপাতাল-ক্লিনিকে ভর্তি না করায় রোগী মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন জানানো হয়।

হেলাল উদ্দিনের করা আবেদনে বলা হয়, তার পিতা হাজী মোহাম্মদ হোসাইনের অসুস্থ হয়ে পড়লে তাকে গত ২ জুলাই সকাল সাড়ে সাতটার সময় চট্টগামের পাঁচলাইশ থানার কাঠালগঞ্জ রোডের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগ থেকে তাকে ৮ম তলায় সিসিইউতে ভর্তি করতে বলা হয়। কিন্তু ওই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চতুর্থ তলার ইউনিটে ভর্তি করতে বলেন। চতুর্থ তলায় গেলে তাকে আবার অষ্টম তলায় যেতে বলা হয়। এবার অষ্টম তলায় দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমরা আশঙ্কা করছি রোগীর করোনা হয়েছে। তাই এবিষয়ে পরীক্ষার সনদ ছাড়া ভর্তি করা যাবে না। রিট আবেদনে বলা হয়, এসময় করোনার হয়নি মর্মে সনদ (নেগেটিভ) দেখানোর পরও রোগী ভর্তি করেনি। এভাবে দেড় ঘণ্টা কেটে যায়। এ অবস্থায় সকাল ৯টায় তার পিতা মারা যান।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান