ঢাকাসহ পাঁচ জেলায় নতুন জেলা জজ নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ০৫:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৫:৫৫

ঢাকাসহ পাঁচ জেলায় নতুন জেলা জজ নিয়োগ ঢাকাসহ দেশের পাঁচ জেলায় নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সোমবার (৬ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে, টাঙ্গাইলের জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে ঢাকার জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জের জেলা জজ ফাহমিদা কাদেরকে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) ফজলে খোদা মো. নাজিরকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. আদীব আলীকে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ এবং খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. মহিদুজ্জামানকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
কেউ বাঁচলেন গাছ ধরে কেউ পাহাড়ে উঠে, ভেসে গেছে রাস্তা-ব্রিজ-ঘর
কেউ বাঁচলেন গাছ ধরে কেউ পাহাড়ে উঠে, ভেসে গেছে রাস্তা-ব্রিজ-ঘর
কম খরচে ভ্রমণের সেরা সময় অফ-সিজন কেন
কম খরচে ভ্রমণের সেরা সময় অফ-সিজন কেন
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির