আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো একজনের

নরসিংদী প্রতিনিধি
০৬ মে ২০২৫, ১৬:২২ আপডেট : ০৬ মে ২০২৫, ১৬:২২

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (১৭) উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাত (২২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়াও আহত অন্যদের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় হামলা মামলা হয়েছে। মঙ্গলবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। 
এ ছাড়াও হামলায় আহত রাহাত নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তারা উভয়েই রুবেলের সমর্থক।

গ্রেফতার এড়াতে উভয় পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নরসিংদীর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি