ময়লার স্তূপে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৫, ১৫:৫৫আপডেট : ০৬ মে ২০২৫, ১৫:৫৫

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের পাশের একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-১-এর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুটি সচল ‘তরাস’ ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি ‘ওয়েবলি’ রিভলভার এবং ৩০ রাউন্ড পিস্তলের গুলি।

মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টা ১৫ মিনিটে বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের পাশের একটি ময়লার স্তূপে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার অস্ত্রের মধ্যে দুটি পিস্তল ও গুলি গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। আর উদ্ধার হওয়া রিভলভারটি সিএমপির কোনো এক থানার মালখানা থেকে লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী