সিপিবি অফিসে স্ত্রীকে নির্যাতন: স্বামীসহ দুই নেতাকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৩৬

সিপিবি অফিসে স্ত্রীকে নির্যাতন: স্বামীসহ দুই নেতাকে অব্যাহতি নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অঙ্গসংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমিতির নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নাদিককে অব্যাহতি এবং নির্বাহী কমিটির সদস্য এসএম শুভকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএম শুভর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’
এরআগে, রাজধানীর পল্টনের সিপিবি অফিসে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক নারী। এ ঘটনায় গত ১৬ জুলাই কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আসামিরা হলো, বাদীর স্বামী এস এম আব্দুস সাত্তার ওরফে শুভ (৩৪) এবং তার বন্ধু আরিফুল ইসলাম নাদিম (৩৫)। তারা দুই জনই সিপিবির অঙ্গসংগঠন ক্ষেতমজুর সমিতির সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগী ক্ষেতমজুর সমিতির কাছেও একটি অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে সংগঠনের দুই নেতাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিপিবি অফিসে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা

/আরজে/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি