শিক্ষানবিশ আইনজীবীদের আন্দোলনে পুলিশের ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৯:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:৫৪

শিক্ষানবিশ আইনজীবীদের আন্দোলনে পুলিশের ধাওয়া বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষানবিশদের আইনজীবী করে সনদ প্রদান এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে করা আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাজধানীর পরীবাগে অবস্থিত বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনের প্রধান সড়কে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বার কাউন্সিলের এক কর্মকর্তা জানান, আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবীরা প্রথমে বার কাউন্সিলের সামনের প্রধান সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। সেখানে যানজট সৃষ্টি হলে পরবর্তীতে তারা বার কাউন্সিল কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে আন্দোলন করতে থাকে। একপর্যায়ে তাদের কয়েকজন প্রতিনিধি বার কাউন্সিলের সচিবের সঙ্গে তাদের দাবির বিষয়ে আলোচনা করে। কিন্তু আলোচনায় কোনও সমঝোতা না হওয়ায় আন্দোলনকারীরা সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে আন্দোলনের নেতৃত্বে ছিলেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্মরণ এবং যুগ্ম আহ্বায়ক সুমনা আক্তার লিলি। জানা গেছে, এসব আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেসক্লাবে বেশ কিছুক্ষণ অবস্থান শেষে মিছিলসহ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের দিকে অগ্রসর হয়। পরে তারা সেখানকার একটি সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। প্রায় ২০ মিনিট অবরোধের পর শিক্ষার্থীরা বার ভবনের প্রধান ফটকজুড়ে আন্দোলন শুরু করে। এরপর বিকালে বার সচিবের সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি দেখা করেন। কিন্তু সেখানে কোন ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আন্দোলনকারীরা সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে বিকাল সাড়ে চারটার সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করেন। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়। পরে পুলিশ শিক্ষার্থীদের রমনা পার্ক পর্যন্ত ধাওয়া করতে থাকে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোরাক টাওয়ারে বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়। তাই শিক্ষানবিশ আইনজীবীরা এখানে তাদের দাবি দাওয়া জানাতে এসেছিলেন। তারা বারের সচিবের সঙ্গে কথা বলেন, কার্যালয়ে তালাও দিয়েছিলেন। কিছুক্ষণ এখানে অবস্থান করার পর তারা বিকালে প্রেস ক্লাবের সামনে চলে যায়।

/বিআই/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী