বিদেশি পণ্যের নামে অনলাইনে নকল পণ্য বিক্রি করতো ইমরোজ কালেকশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২০, ১৫:১২আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৫:৩০

ই-শপিং রাজধানীর কলাবাগানে নকল বিদেশি প্রসাধনী রাখার অভিযোগে ইমরোজ কালেকশন নামের একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিদেশি পণ্যের নামে নকল পণ্য বিক্রি করতো বলে প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি জানান, রবিবার (১৬ আগস্ট) কলাবাগান থানায় দু’জন ভুক্তভোগী আসেন। তাদের অভিযোগ, তারা অনলাইনে পণ্যের অর্ডার দিয়েছেন কিন্তু দীর্ঘদিনেও মালামাল তারা বুঝে পাননি। পরে ওইদিন রাত পৌনে ১০টায় কলাবাগান ধানার ২৮২/২ ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান এলাকার একটি ফ্ল্যাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিকস জব্দ করেন।

অভিযান পরিচালনাকারী ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ অনেক পণ্য রয়েছে। আবার কিছু পণ্য আছে যেগুলোর বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। ফ্ল্যাটকে গোডাউন বানিয়ে সুনির্দিষ্ট তাপমাত্রায় কসমেটিকস পণ্য না রাখাসহ সবকিছু বিবেচনা করে এই প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অনলাইনে প্রতারণার অভিযোগে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরোজ কালেকশনের মালিক মাহিন ইসলাম তন্বীকে নগদ আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ