পালিয়ে যাওয়া কয়েদিকে পাওয়া গেলো বাবুবাজার ব্রিজের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ১৫:০৬আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৭:১০

মিন্টু মিয়া
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে কারারক্ষীরা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে হ্যান্ডকাফসহ ঘোরাঘুরি করা অবস্থায় পাওয়া যায়। 

ঢাকার সিনিয়র জেল সুপার ইকবাল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, তাকে এখন কারাগারে নেওয়া হচ্ছে।

এর আগে সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, শনিবার ভোররাতে আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। 

চিকিৎসাধীন কয়েদি পালিয়ে যাওয়ার বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এখানে মিন্টুকে ভর্তি করা হয়। কারারক্ষীরা প্রথমে ডিএমসিতে নিয়ে গেলে সেখান থেকে এখানে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোর রাতে সে পালিয়ে যায়।

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী