বাংলামোটরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭

ঝুলন্ত লাশ রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকা থেকে তাহমিনা আক্তার কলি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি কলির স্বামী শাকিল তাকে হত্যা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলামোটরের ৭৪/গ পাম্পের গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আমানত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের সিলিংয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

পুলিশের প্রাথমিক ধারণা, কলি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই আমানত।

নিহত তাহমিনা আক্তার কলি নোয়াখালী সদরের নোয়ান্নাই ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, কলি আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে আত্মহত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

নিহতের দুলাভাই জানান, নোয়াখালী থেকে কলিকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে এসে তিন মাস আটকে রাখে কথিত স্বামী মো. শাকিল (২৩)। এরপর সে কলিকে হত্যা করেছে।  শাকিল একই ইউনিয়নের খোকন মোল্লার ছেলে।

তিনি বলেন, ‘হাতিরঝিল থানা পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়েছি। নোয়াখালী থেকে আমরা ঢাকায় আসছি। হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করবো।’

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের