গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ২২:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪

গুলশান রাজধানীর গুলশানে সোয়াইব নামে একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এ সময় ওই স্পা সেন্টার থেকে অন্তত ২০ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের ১০৫ নম্বর সড়কের ১২/সি বাসায় এই অভিযান চালানো হয়। গুলশান থানার ওসি আবুল হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গুলশানের ১০৫ নম্বর সড়কের ১২/সি নম্বর বাসার সোয়াইব নামে ওই স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে এমন খবরে গুলশান থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০-১২ জন নারী ও ১০-১২ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রক্রিয়া চলছে।

/এনএল/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী