রাজধানীতে উগ্রবাদী বইসহ জঙ্গি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫

রাজধানীতে উগ্রবাদী বইসহ জঙ্গি গ্রেফতার রাজধানীর দারুস সালাম থানার গাবতলী মাজার রোড এলাকা থেকে আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তরুণের নাম মো. নিবিড় হাসান ওরফে আব্দুর রহিম (১৯)। জিয়াউর রহমান চৌধুরী জানান, ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য নিবিড়কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নিবিড় হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নিবিড় হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে তিন বছর ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে জড়িত। জঙ্গিদের একটি ম্যাসেঞ্জার আইডির এডমিন সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট লেখা ও ভিডিও আপলোড করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল সে।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন