৫ গোলে জিতলো আবাহনী, আল আমিনের দুর্দান্ত গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মে ২০২৫, ১৯:২৬আপডেট : ২১ মে ২০২৫, ১৯:৪৮

আবাহনী লিমিটেডের কাছে পাত্তা পাবে না চট্টগ্রাম আবাহনী, তা আগে থেকে অনুমিত ছিল। আদতে হয়েছেও তাই। 

শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। এই জয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়া গোল করেন এমেকা ওগবাহ। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এনামুল ইসলাম গাজী। 

প্রিমিয়ার লিগে বুধবার অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। কর্দমাক্ত মাঠে হওয়া এ ম্যাচে দৃষ্টিনন্দন গোল করেছেন পুলিশের আল আমিন। 

৪৪ মিনিটে সতীর্থের পাস ধরে বক্সে বডি ডজে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে কাছের পোস্ট দিয়ে গোলকিপারের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন আল আমিন। লিগে এই ফরোয়ার্ডের গোল হলো ৮টি। 

চলমান লিগে স্থানীয়দের মধ্যে ১০ গোল নিয়ে সবার উপরে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। তার পেছনে ছুটছেন আল আমিন। দেশি-বিদেশি মিলিয়ে ১৫ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। 

পিছিয়ে পড়া ফর্টিস সমতায় ফিরে ৬৭তম মিনিটে পা ওমার বাবুর গোলে। ৭৩ মিনিটে জাসুর জুমায়েভের ফ্রি কিক ক্রসবার কাঁপালে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দলটিকে।  

এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। মোহামেডানের পয়েন্ট ৩৮। 

১৬ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্ট নিয়ে যথারীতি আছে তলানিতে। ২৩ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানে।  

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
অল্প সময়ে কীভাবে সাজাবেন ভ্রমণসূচি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী