ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ২ জনের সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩

মজনু রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার তাদের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেন। এদিন আদালতে মজনু হাজির ছিল। এ পর্যন্ত আট জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত অভিযোগ গঠন করেন। গত ১৬ আগস্ট ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ১৬ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক মজনুকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়। বর্তমানে ধর্ষক মজনু কারাগারে রয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাঝপথ থেকে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে তার এক বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
৬ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা জাকির হোসেন ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।


/টিএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়
এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়
হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?
হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?
আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ