জুমার নামাজ চলাকালে মসজিদের সামনে থেকে ৪ মোটরসাইকেল চুরি

মেহেরপুর প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৯:০৭আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:০৭

মেহেরপুরের গাংনীতে জুমার নামাজ চলাকালে দুটি মসজিদের সামনে থেকে চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। গাংনী উপজেলা শহরের দুটি মসজিদের পাশ থেকে একই সময়ে এই চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ মে) দুপুর সোয়া একটা থেকে ২টার মধ্যে কোনও একসময়ে মোটরসাইকেল চারটি চুরি হয় বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানার ওসি বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকরা হলেন- গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন মাস্টার, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা চার নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন।

গাংনী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর অনুমান ১টা থেকে ২টার মধ্যে জুমার নামাজ চলাকালে গাংনী পৌরসভাধীন গাংনী উত্তরপাড়া থেকে বিল্লাল হোসেন ব্যবহৃত , কারবান আলী ব্যবহৃত মোটরসাইকেল দুটি চুরি হয়।

একই সময় গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে হাবিবুর রহমান ব্যবহৃত ও রাকিবুল ইসলাম ব্যবহৃত মোটরসাইকেল দুটি চুরি হয়। এ বিষয়ে মোটরসাইকেল মালিকরা গাংনী থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন। কোনও সংঘবদ্ধ চোরচক্র  এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, জুমার নামাজ চলাকালীন সময়ে বিভিন্ন কোম্পানির চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের মালিকরা থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছে। চুরি হওয়া গাড়িগুলো খুঁজে পেতে পুলিশ মাঠে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী