কক্সবাজার সৈকত সংলগ্ন স্থাপনা উচ্ছেদে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২১:৫০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫৭

কক্সবাজার সমুদ্র সৈকত (ছবি: উইকিমিডিয়া কমন্স) কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে ৫২ ব্যক্তির স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ ও রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই ৫২ ব্যক্তির স্থাপনা উচ্ছেদে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এই রায় দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলীর সুগন্ধা পয়েন্টে পৌরসভার ট্রেড লাইসেন্সধারী ব্যক্তিরা বেশ কিছু অবৈধ স্থাপনা পরিচালনা করে আসছিল। তবে ২০০৮ সালের ১০ এপ্রিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের নোটিশ দেয়। পরে স্থানীয় জসিম উদ্দিনসহ ৫২ জন ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নোটিশের কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি খারিজ করে রায় ঘোষণা করলেন।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি