হাজারীবাগে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ২০:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২০:৩০

লাশ উদ্ধার রাজধানীর হাজারীবাগে সিমা খাতুন নামে (৩০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে বউবাজার রানা বেকারি গলি হাজারীবাগ ভাড়া বাসা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এস আই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। নিহতের মুখমণ্ডলে হালকা কালচে দাগ, নাক দিয়ে হালকা রক্ত, পিঠের চামড়া নিচে জমাট বাঁধা ছোপ ছোপ রক্তের দাগ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
পুলিশের এই এসআই বলেন, ঘটনার পরপরই নিহতের স্বামী রিকশাচালক দুই মেয়ে এক ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। নিহতের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।

/এসএইচ/এআইবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী