রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ২১:৫২আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৫৭

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (২০) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শামিম জানান, ইব্রাহিমপুর বাজারের ৮৫১ নম্বর দোকানে কাপড় আয়রন করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন রনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জানা যায়, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। তিনি উত্তর কাফরুল ঝিলপাড় এলাকায় থাকতেন। তার বাবার নাম বেল্লাল হোসেন।

/এসএইচ/এআইবি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী