রাজধানীতে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৫:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৫:৪৪

গ্রেফতার হওয়া মিজান

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে আনসার আল ইসলাম এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। তার নাম মিজানুর রহমান মিজান (৩০)। সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল রহমান সজল।

সাজেদুল রহমান সজল জানান,  রবিবার মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েনছে। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, ল্যাপটপ, সিপিইউ, পেনড্রাইভ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মিজানুর গত ৩ বছর ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবেই তার সহোচরদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলেন। এর আগেও তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া দেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহচরদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের