জামিন পেলো ফেনীর ধর্ষণ মামলার আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১১:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:৫৮

হাইকোর্ট

ফেনীর ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩০ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি জিয়া উদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

ফেনীর সোনাগাজীর ৮ নং চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চর দরবেশ গ্রামে গত ২৭ মে একই ঘর থেকে জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিন ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে। স্থানীয়রা দু’জনকে বিয়ে দিতে চাইলে জিয়া ও তার বাবা আবু সুফিয়ান মেম্বার রাজি হননি। সেদিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিচারিক আদালতে ব্যর্থ হয়ে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন জিয়া। ১ নভেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন যে, আসামি মেয়েটিকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। ভুক্তভোগী মেয়েটির সম্মতি থাকার প্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।

ওই আদেশের পর ১৯ নভেম্বর ফেনীর কারাগারে জিয়ার সঙ্গে বিয়ে হয় মেয়েটির।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম